কাজল কান্তি দে।।
কক্সবাজার শহরের কিশোরগ্যাং ও ছিনতাই-কারীদের ছুরিকাঘাতে বিশাল দাশ নামে এক এসএসসি পরীক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের সিকদারমহল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, শহরের টেকপাড়া এলাকার কিশোরগ্যাং লিডার ইরফান মোহাম্মদের নেতৃত্বে ১০-১২ জন কিশোর গ্যাং সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে তার উপর ছুরিকাঘাত করে। স্থানীয়রা এগিয়ে এসে আহত বিশাল দাশকে উদ্ধার করে
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
এলাকাবাসী জানায়, এই এলাকায় ১৫/২০ জন করে ২টি কিশোরগ্যাং ও ছিনতাইকারী গ্রুপ রয়েছে। তারা স্থানীয় একটি বড় ভাইয়ের ছত্রছায়ায় প্রতিনিয়ত এসব ঘটনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না পড়ায় তারা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভয়ে সাধারণ কেউ মুখ খুলছে না। তারা প্রতিদিন সিকদার মহল এলাকা ও খুরুশকুল রাস্তায় মাথা এলাকায় দল বেঁধে উৎপাত চালায়। তাদেরকে দ্রুত সময়ে মধ্যে আইনের আওতায় না আনলে শহরে ছিনতাই ও খুনখারাপি বেড়ে যাবে বলে দাবী করেন এলাকাবাসী।
হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী বিশাল দাশ জানান, আমার কাছ থেকে টাকা পায় দাবী করে তারা আমার মোবাইল ও মানিব্যাগ ছিনতায় করতে চেষ্টা করে। আমি মোবাইল ও টাকা দিতে রাজী না হওয়াতে ইরফান মোহাম্মদ, ফরহাদ (বাবু) ও জাহাঙ্গীর সহ তার সহযোগীরা আমাকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তারা রক্তাক্ত অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আহতের মা জানান, অভিযুক্ত চিহ্নিত কিশোরগ্যাং ও ছিনতায়কারীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছি। আমি আমার ছেলেকে হত্যার চেষ্টাকারীদের বিচার দাবী করছি।
কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা ও প্রমান পেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply