সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারী নিহত, বাস জব্দ

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারী নিহত, বাস জব্দ

মোহাম্মদ ইলিয়াছ।। 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় ক্ষিরদ চন্দ্র শীল (৮০) নামের এক পথচারী নিহত হয়েছে।

নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত ভীম চরন শীলের ছেলে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে  চকরিয়ার বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হিরেন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল।এসময় চট্টগ্রামগামী দ্রুতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস বৃদ্ধ হিরেন্দ্র শীলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ হিরেন্দ্র শীল।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল নামের এক পথচারী নিহত হয়। ঘাতক সৌদিয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM