সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ধানক্ষেতে মিলল কিশোরের লাশ, আটক-২

রামুতে ধানক্ষেতে মিলল কিশোরের লাশ, আটক-২

নুরুল হক সিকদার।।

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বড়ডেপা এলাকা থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

উদ্ধার হওয়া মোহাম্মদ জুয়েল একই এলাকার নুরুজ্জামানের ছেলে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বড়ডেপা এলাকার মুরগীর ফার্মের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, নিহত জুয়েল ওই এলাকার রশিদের মুরগীর খামারের অস্থায়ী শ্রমিক। জুয়েলসহ আরো ২/৩ জন রাতের আধারে শিয়াল তাড়াতে গেলে খামার থাকা বিদ্যুতের ফাঁদে (কারেন্টের তারে) আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে ওই খামারের মালিক পক্ষ মুরগীর খামারের পাশ্বর্বতী ধান ক্ষেতে ফেলে যায়। পরের দিন স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এটি হত্যাকান্ড কি না তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM