সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
এম. গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়ায় মোটর চালিত অটোরিক্সা ও কাঠবোঝাই ভ্যানের মুখোমুখি ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে।
নিহত মো.জাকের হোসেন (৬০) উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকার
মৃত বশির আহমদের ছেলে।
বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টইটং জালিয়ার চৌরাস্তার মাথা সংলগ্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী একটি অটোরিকশা (সিএনজি) ও বিপরীতমুখী একটি চেরাই কাঠ বোঝাই ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। ভ্যানটি উল্টে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় ভ্যানের চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টীম পাঠানো হয়েছে। নিহতের লাশ পেকুয়া সরকারি হাসপাতালে আছে বলে জানা গেছে।
এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী
ভ্যান চালকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply