কাজল কান্তি দে।।
কক্সবাজার জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করতে না পারায় ৩ টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
মেসার্স শামসু বাণিজ্যালয়কে ২ হাজার, মেসার্স নুরুল ইসলাম বাণিজ্যালয়কে ৩ হাজার এবং বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সুত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে প্রচারনা করা হয়। অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
এদিকে, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কক্সবাজার জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
Leave a Reply