সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যানের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যানের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

 

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সাবেক চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমেদের বিদায়ী ও নবাগত চেয়ারম্যান কমোডর (অব:) মোহাম্মদ নুরুল আবছারের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)র উদ্যোগে কউক মাল্টিপারপাস হলরুমে নবাগত চেয়ারম্যান কমোডর (অব:) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, বাংলাদেশ আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কউক সচিব আবু জাফর রাশেদ, জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরীসহ অনেকে। এসময় কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পনানুযায়ী কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস ব্যক্ত করেন নবাগত চেয়ারম্যান।
এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। পরে বিদায়ী ও নবাগত চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত সকলে।

এর আগে গত ২৩ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার।

সুত্রে জানা গেছে, নতুন কউক চেয়ারম্যান নুরুল আবছার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা (খোন্দকার পাড়া) এলাকার মরহুম নুরুল ইসলামের বড় ছেলে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালকও ছিলেন তিনি। এছাড়া, তার আরো ২ ভাই রয়েছে। তন্মধ্যে নুরুল আজিম অব.ব্রিগেডিয়ার জেনারেল ও নুরুল আনোয়ার রাষ্ট্রপতির কার্যালয়ে এএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গতঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরু থেকেই চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। আজ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM