সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দঃ ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

রামুুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দঃ ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুতে দানাদার মাটিকে টিএসপি সার বানিয়ে বিক্রির সময় ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন। জব্দকৃত সারগুলো নষ্ট করে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে আটককৃত ভেজাল সার নষ্ট করা হয় বলে ১৪ সেপ্টেম্বর দুপুরে নিশ্চিত করেন রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকী।
রামু কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকী জানান, কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে ভেজাল সার বিক্রির খবরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সারের মান যাছাই করে মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার বানিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ৩০০ টাকার সারকে টিএসপি সার বানিয়ে ১২০০ টাকা বস্তা বিক্রি করার সত্যতা পাওয়া যায়। পরে সিরাজুল হকের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করে অভিযানিক টিম।গতকাল দুপুর জব্দকৃত উক্ত সার নষ্ট করে রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকীর নেতৃত্বে একটি টিম। ডিলার সিরাজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত সার ধানে প্রয়োগ করলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো বলে এ কর্মকর্তা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ডিলার সিরাজুল হক দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM