সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ২৪ দেশের সেনা কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজারে ২৪ দেশের সেনা কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত

 

মো.শাহাদত হোছাইন।।

‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ স্লোগানে ২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তার অংশগ্রহণে ‘ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার শেষ হয়েছে। সেমিনার শেষে ২৪ দেশের সেনা সদস্যের প্রতিনিধি দলটি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি ক্যাম্প পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে রয়েল টিউলিপ হোটেলে এ সেমিনার শুরু হয়।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত সেমিনারে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল এস.এম শফিউদ্দিন আহমেদসহ অন্য্যন্যরাও বক্তব্য রাখেন।

সুত্রে জানা গেছে, ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট হল অন্যতম প্রধান সেনা কর্মকাণ্ড, যা ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক স্থল বাহিনীর সিনিয়র সামরিক নেতৃত্বের জন্য শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে মতামত বিনিময়ের জন্য আইপিএএমএস-এর একটি উদ্দেশ্য 3 ধারণা ফোরাম। পারস্পরিক বোঝাপড়া, সংলাপ এবং বন্ধুত্বের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। বাংলাদেশ তৃতীয়বারের মতো সেমিনারের সহ-আয়োজক। এর আগে ১৯৯৩ এবং ২০১৪ সালে এই ইভেন্টের সহ-আয়োজক ছিল
বাংলাদেশ।

এদিকে, সেমিনারে অংশ নেওয়া এসব সেনা কর্মকর্তারা বিকাল ২টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM