সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

উখিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

উখিয়া প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। একই সাথে দখলীয় জমি উদ্ধার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন পরিবারটি।

শনিবার (১০সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মলন করে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবার।

সংখ্যালঘু পরিবারের পক্ষে দীপন বড়ুয়া দাবী করেন, উখিয়া মৌজার বিএস ৭০৪নং খতিয়ানের ৭০১৪, ৭০০৫, ৭০১৬নম্বর দাগের ১৪ শতক জমি হতে ৭ শতক পৈত্রিক জমি হেলাল উদ্দিন মেম্বারের পিতা মৃত বখতিয়ার মেম্বারকে ২০১১ সালের জানুয়ারি মাসে ৫ বছরের জন্য ভাড়ায় লাগিয়ত দেয়া হয় বছরে ১৭ হাজার টাকা হিসেবে। আমাদের জমিতে ৩৫টি মতো দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন বখতিয়ার মেম্বার। চুক্তির পর হতে ২০২০ সালে বখতিয়ার মেম্বার মারা যাবার আগ পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করা হয়েছে। কিন্তু তিনি (বখতিয়ার) মারা যাবার পর জমির ভাড়া দিতে অস্বীকার করেন তার ছেলে মেম্বার হেলাল উদ্দিন।

তিনি আরো বলেন, আগে থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গা ঢলের পর কুতুপালং এলাকার জমির কদর বাড়ে। ক্যাম্প ও স্থানীয় এলাকা নিয়ন্ত্রণে থাকায় ব্যবসার পরিধি বাড়াতে কুতুপালং বাজার এলাকার সকল জমি বৈধ-অবৈধভাবে নিজেদের দখলে নেয় বখতিয়ার মেম্বার। বাবার মৃত্যুর পর ছেলে হেলাল মেম্বার ‘দখল সাম্রাজ্য’ নিয়ন্ত্রণে নেন। আমরা জমির খাজনা চাওয়ায় পা কেটে নেয়াসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়। প্রশাসনের সাথে সখ্যতা থাকায় আগেও আমাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে জেল খাটিয়েছেন। এখন জমি ফেরত নিয়ে বাড়াবাড়ি করলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে হুমকি দিয়েছেন হেলাল মেম্বার। বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করেও হেলাল মেম্বারের অসহযোগিতায় সমাধান হয়নি। বরং হেলাল মেম্বার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আবারো ইয়াবা দিয়ে কারাগারে পাঠানো পরিকল্পনা করছেন বলে জানতে পেরেছি। আমাদের পরিবারের জমি উদ্ধার এবং সদস্যদের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েও সুরাহা পাইনি। সংখ্যালঘু বলে হয়তো আমরা আজ নিগৃহীত। প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে, সংবাদ সম্মেলনে মৃত রাজেন্দ্র বড়ুয়ার স্ত্রী বাণী বড়ুয়া, ছেলে মিলন বড়ুয়া ও কানন বড়ুয়াও উপস্থিত ছিলেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কুতুপালং বাজারে জমির দখল নিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও তার ভাইয়ের নামে দীপন বড়ুয়া নামের একজন অভিযোগ দিয়েছেন। তা একজন অফিসারকে তদন্তে দেয়া হয়। জমির মালাকানা নিয়ে ডকুমেন্টারি বিষয় থাকায় আমরা উভয় পক্ষকে আদালতের স্মরণাপন্ন হবার নির্দেশনা দিয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM