সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
“টেকনাফ একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা” আমি প্রতিবাদকারীর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত “সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা”র একাংশের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত প্রতিবাদ ও ব্যাখ্যাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
মূলতঃ গত ১৪ আগস্ট ২০২২ ইং তারিখ দৈনিক আপনকন্ঠে “ধরা ছোঁয়ার বাইরে টেকনাফের ইয়াবা কুইন নীলু শীল” শিরোনামে একটি সংবাদ পত্রিকা অফিসের নিজস্ব প্রতিবেদকে প্রকাশিত হয়।
এরকম একটি সংবাদ আপনকণ্ঠে প্রকাশিত হলে কথিত টেকনাফ ডেইল পাড়ার দুলাল শীলের স্ত্রী নীলু রাণী শীল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার ছবি সহ অনলাইনে নিউজে একটি বিবৃতি দেয়। প্রকৃত পক্ষে আমি এসব বিষয়ে কিছুই জানি না। সংবাদটি দৈনিক আপনকন্ঠ পত্রিকা অফিসের নিজস্ব প্রতিবেদকের নিউজ। আমি ওই পত্রিকা অফিসের কেউ নই। তারপরও আমাকে জড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছে, নীলু রাণী শীল। নীলু শীলের মিথ্যা প্রতিবাদ ও ব্যাখ্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই সংবাদে আমার ছোট ভাইকেও জড়িয়ে যে মিথ্যা ব্যাখ্যা দিয়েছেন তা এই মহিলার মনগড়া প্রতিবাদ।
মূল কথা হচ্ছে, নিলু শীলের স্বামী দুলাল শীল নাপিতের কাজ করে যেই টাকা আয় করে সেই টাকা উনি নিজে চলতে পারে না, আয়ের বেশির ভাগ টাকা মদ পান করে খরচ করে ফেলে, যারফলে নীলু শীলকে সংসার চালানোর মতো খরচ দিতে পারেনা! আমি নীলু শীলের সংসার এবং তার চিকিৎসা খরচের ভার বহন করি আমার স্ত্রীর অনুরোধে! আমার বিয়ের সময় ক্লাবে মেয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই বলে আমার হাতে ধরে অনুরোধ করায় ক্লাবের সম্পূর্ণ খরচ আমি বহন করি!এমনকি নীলু শীল ছেলেকেও বিদেশ পাঠিয়েছে আমার থেকে টাকা নিয়ে,কিন্তু ছেলেও বাবার মতো তার মায়ের কোনো খবর নেয় না, যারফলে নীলু রাণী শীল আর্থিক সংকটে পড়ে, ২০/২২ বছর যাবৎ স্বামী থেকে দূরে থেকে(একপ্রকার বিধবার মতো জীবনযাপন), একমাত্র ছেলে বিদেশ গিয়ে মাকে ভুলে দেশের মতো বিদেশে মাদকে আসক্ত হওয়া, সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং হতাশায় এখন উন্মাদ প্রায়! এমন একটি উন্মাদ মহিলা কখন কী বলে! কী করে! তার কোনো ঠিকঠিকানা নেই! নীলু শীলের চাহিদা মতো টাকা দিতে না পারলে আমার পারিবারিক মর্যাদা খুন্ন করার হুমকি দেয় এবং আমার সংসার ভাঙার জন্য উঠে-পড়ে লাগে । নিলু শীল বর্তমানে আমার বাড়িতে বসবাস করছে। আমার খেয়ে, আমার পড়ে, আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করছে। কতটা সহনশীল হলে শ্বাশুড়ি নামের এই মহিলার এতো অত্যাচার সহ্য করা যায়? বছরের পর বছর আমার বাড়িতে পড়ে থাকে ওই মহিলাটি। আমার সংসারটা ভেঙ্গে তছনছ করে দিছে মহিলাটি। সর্বোপরি, নিলু শীলের মনগড়া কাহিনী ও তার বিরুদ্ধে আপনকণ্ঠে প্রকাশিত সংবাদটি আমার বিরুদ্ধে চাপিয়ে দিয়ে ধোঁয়া তুলসি পাতা সাজার চেষ্টা করছেন। আমি তার প্রতিবাদ ও ব্যাখ্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে মাননীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সত্য মিথ্যা যাচাই করার এবং আমার বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যাখ্যার সুষ্ঠু তদন্ত করার।
প্রতিবাদকারী-কাজল কান্তি দে
Leave a Reply