সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ২২ মালয়েশিয়াগামী আটক

টেকনাফে ২২ মালয়েশিয়াগামী আটক

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটার্মিনাল এলাকার পুর্ব পাশে জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃতদের বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ‍্যমে বিস্তারিত জানানো হবে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় মালয়েশিয়া গামী রোহিঙ্গাসহ ২২ জন আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM