সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কলাতলী গ্রাজুয়েট সোসাইটির কমিটি গঠিত

কলাতলী গ্রাজুয়েট সোসাইটির কমিটি গঠিত

 

মোহাম্মদ রাসেল।।

কলাতলী গ্রাজুয়েট সোসাইটির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায়
কলাতলীস্থ হোটেল ডি-ওশানিয়া’র হল রুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর গ্রাজুয়েট এম.এ মনজুরের সভাপতিত্বে ও গ্রাজুয়েট মাষ্টার সৈয়দ নূরের সঞ্চালনায় এই অনুষ্ঠিত সভায় গ্রাজুয়েট মোহাম্মদ আশিক উল্লাহ’র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা। এতে অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বস্তুবায়নসহ সংশ্লিষ্ঠ সকল বিষয়ে আলোচনা করা হয়। পরে সিনিয়র গ্রাজুয়েটদের পরামর্শে একটি উপদেষ্টা পরিষদ, একটি আহবায়ক কমিটি ও একটি নীতিমালা প্রনয়ন কমিটি গঠন করা হয়। নীতিমালা প্রনয়ণ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নীতিমালা তৈরি করে উপদেষ্টা কমিটিকে হস্তান্তর করবেন যা যাচাই-বাছাই ও গৃহিত হওয়া সাপেক্ষে নীতিমালার আলোকে আহবায়ক কমিটি সোসাইটিকে সার্বিকভাবে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন বলে অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-জাকের উল্লাহ, মোহাম্মদ মুফিজুর রহমান, এড. মমতাজ উদ্দীন, ইসহাক নোমান, মোজাম্মেল হক, তৈয়বুর রহমান মামুন, মৌলানা সালামত উল্লাহ, এম বি এ হেলালী, মাশুকারা নাছরিন, মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, নাছির উদ্দিন, ড. হাসমত আলী, মোস্তাক আহমদ, এম.এ মনজুর, অধ্যাপক জাকের হোসেন, মোহাম্মদ কামাল উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাছরিন হুমাইরা। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক এড. রফিকুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ উমর ফারুক, সদস্য সচিব আব্দুস সাত্তার, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাইম, অর্থ সচিব মোহাম্মদ আশিক উল্লাহ, সদস্য যথাক্রমে-মোহাম্মদ ইউসুফ আলি, তোফাজ্জল হোসেন আরফাত, মাহমুদা খাতুন, আনিসুল ইসলাম মাহমুদ। নীতিমালা/গঠনতন্ত্র প্রনয়ন উপ কমিটির সদস্যরা হলেন-মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, রেজাউল করিম, কাজী বেলাল হোসন, মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ, এড.রফিকুল ইসলাম মানিক (আহবায়ক) ও আব্দুস সাত্তার (সদস্য সচিব)। অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটবৃন্দ ফটোসেশন ও নৈশভোজে অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM