সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জামিন জালিয়াতির ঘটনায় জহির হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত কারাগারে 

জামিন জালিয়াতির ঘটনায় জহির হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত কারাগারে 

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলায় জালিয়াতি করে জামিন নিয়েছিলো প্রধান আসামী লিয়াকত আলী। তবে শেষ রক্ষা হয়নি। এই ভয়ংকর জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। তাই আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আদালত দুপুরে তাকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম সিকদার হত্যার মামলা ১নং আসামী লিয়াকত আলী। আর চার নাম্বার আসামী কিতাব আলী। কিন্তু লিয়াকত আলী হাইকোর্টে নিজেকে চার নাম্বার আসামী কিতাব আলী বলে ভুয়া কাগজপত্র দাখিল করে জালিয়াতির মাধ্যমে জামিন নেয়। বিষয়টি ইতোমধ্যে হাইকোর্ট সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের নজরে এসেছে। এতে সর্বত্র তোলপাড়া সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই জালিয়াতির ঘটনা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রয়াত জহিরুল ইসলাম সিকদারের ভাই কুদরত উল্লাহ সিকদার বলেন, হত্যাকারীরা মামলা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সংঘবদ্ধভাবে মামলাটি তছনছ করার চেষ্টা করছে। তারা হাইকোর্টেও জালিয়াতি করার ধৃষ্টতা দেখিয়েছে। আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূ্লক বিচার ও জালিয়াত চক্রের সদস্যদের কঠিন শাস্তি দেয়ার জন্য আদালত, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কাছে আহ্বান জানাচ্ছি।
প্রয়াত জহিরুল ইসলাম সিকদারের স্ত্রী বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে খুনিরা এখন মামলা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এমন অবস্থা হলে আমরা কোথায় যাবো।
এদিকে, জালিয়াতির সাথে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানিয়ে পিপি ফরিদুল আলম বলেন, আসামীদের এই জালিয়াতি আদালতের নজিরবিহীন ধৃষ্টতা। তারা জহির সিকদারকে হত্যা করে আইনকেও কুক্ষিগত করতে চায়। জালিয়াতির ঘটনা ইতোমধ্যে জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে অবহিত করা হয়েছে। আদালত জালিয়াতি চক্রের বিরুদ্ধে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। এদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালের ৫ নভেম্বর রাতে কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদারের ব্যক্তিগত অফিসে গুলি চালায় মুখোশধারীরা। এতে সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও কুদরত উল্লাহ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম সিকদার মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM