সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফ নাফনদীর কিনারায় ভাসমান অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে ও সকালে মরদেহ গুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে স্থানীয়দের দেয়া তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে সাবরাং নাফনদীর কিনারায় একটি মরদেহ ভাসছে। তথ্য অনুযায়ী এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেটি উদ্ধার করেন।
তিনি জানান, এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড জেটি ঘাঁট সংলগ্ন নাফনদীর প্যারাবনে ভাসমান আরো একটি লাশ উদ্ধার করেন এসআই রউফ বুলবুলের নেতৃত্বে পুলিশ দল। মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ গুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অভ্যন্তরীন কোন্দলে মারা যাওয়া ব্যক্তিদের দেহগুলো সাগরে ফেলে দিচ্ছে। সেই মরদেহ গুলো হয়তো সাগরে জোয়ার ভাটার খেলায় টেকনাফের নাফনদীর উপকুলে ভেসে আসছে।
Leave a Reply