সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা চকরিয়া সাব- রেজিস্ট্রি অফিসের মোহরার দূর্জয় পাল বিষপানে মৃত্যুবরণ করার ঘটনায় একই অফিসের ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলেন, চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ও কক্সবাজার শহরের ঘোনার পাড়ার বাসিন্দা নিবাস কান্তি পাল, মোহরার লিটন পালের বাড়ি চকরিয়ায় ও পিয়ন নাছির উদ্দিনের বাড়ী পৌরসভার লাইট হাউজ এলাকায়।
নিহত দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বাদি হয়ে ২৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। যার নং- ৮৪১।
মামলার বাদী নিহত দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বলেন, আমার স্বামীকে আসামীরা সহ আরো কয়েকজন মিলে কয়েক মাস ধরে নানাভাবে মানসিক নির্যাতন করেছে। যেটা আমার স্বামী চিরকুট এবং ভিডিওতে বলেছে। আমি আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন বলেন, হত্যা প্ররোচনায় উদ্বুদ্ধ করার যথেস্ট প্রমান স্বাপেক্ষে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে কাজ চলছে।
Leave a Reply