সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মালেশিয়াগামী ট্রলারডুবিঃ নিখোঁজ-৩৭, তিন মরদেহসহ উদ্ধার-৪৮

মালেশিয়াগামী ট্রলারডুবিঃ নিখোঁজ-৩৭, তিন মরদেহসহ উদ্ধার-৪৮

মুহাম্মদ জুবাইর।।

সাগর পথে মালয়েশিয়ায় যাত্রাকালে ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এরআগে রোহিঙ্গা নারীসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। এদের মধ্যে ৪ জন দালাল রয়েছে। তবে, ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ মিলেনি। এখনো নিখোঁজ রয়েছে আরো অন্তত ৩৭ জন নারী ও পুরুষ।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর ৪ টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌঘাটে সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা বিকাল তিনটা পর্যন্ত তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করে।
এছাড়াও নারী ও পুরুষসহ ৪৫ জনকে বিপন্ন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়াদের মধ্যে
৪ জন বাংলাদেশী দালালকে আটক করা হয়েছে। তারা হলেন, টেকনাফ কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহ (২৮), মহেশখালী উপজেলার তাজিয়াকাটা এলাকার করিম উল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম (২৪), মহেশখালী উপজেলার ঘড়িভাঙা আব্দুর রশিদের ছেলে কুরবান আলী (২২), ঈদগাঁও ইসলামপুর হাজী পাড়ার রশিদ আহম্মদের ছেলে আব্দুল্লাহ। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনী।

আটক দালাল শহীদ উল্লাহ ও মোহাম্মদ সেলিম সাংবাদিকদের জানান, মালয়েশিয়াগামী ট্রলারটি মহেশখালীর। সোমবার রাতে ছোট ছোট মাছ ধরার নৌকা যোগে বাহারছড়ার বিভিন্ন ঘাট দিয়ে রোহিঙ্গাদেরকে সাগরে অপেক্ষমান ট্রলারে নিয়ে যাওয়া হয়। দালালরাই মালয়েশিয়াগামী যাত্রীদের বাহারছড়া শামলাপুরের বিভিন্ন আস্তানায় রেখেছিল। ডুবে যাওয়া ট্রলারে ৮৫ জন নারী ও পুরুষ ছিল বলে জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM