সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৮ তে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। নিহত শিশু তাসফিয়া আক্তার (১১)। ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া তরুণী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।
সোমবার মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনো চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।
Leave a Reply