সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযানঃ চালকসহ আটক-২, ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযানঃ চালকসহ আটক-২, ইয়াবা উদ্ধার

নুরুল হক সিকদার।।

কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, বাসের চালক ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে শুকুর আলী (৪৫) এবং তার সহযোগী কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকার আবুল কাশেমের ছেলে রফিক (৩০)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে রামুর পানিরছড়াধীন এরশাদ ফিলিং স্টেশনে ওই বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সুত্রে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টীম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম রামু পানিছড়া এরশাদ ফিলিং স্টেশনে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহন বাসে অভিযান চালায়। এসময় ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার সহ দুইজন কে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য
২৪ লাখ টাকা। এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাও রাত্রীকালীন লাক্সারিয়াস পরিবহন গুলোতে চালক এবং বাসের সংশ্লিষ্টদের যোগসাজশে ইয়াবা পাচার হয়। এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি করে অবশেষে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের বাসের চালকের হেফাজত থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনের সাথে জড়িত তার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM