সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার শহরের মোহাজের পাড়া টাংকি পাহাড় এলাকায় ওসমান নামের এক ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে বন্ধু আদলে দূর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার হাবিবুল্লাহ ও ছৈয়দ নুর নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওসমান (২৫) কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ডের মোহাজের পাড়া টাংকি পাহাড় এলাকার মৃত নুর আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সুত্রে জানা গেছে, শহরের মোহাজের পাড়ার টাংকিপাহাড় এলাকায় নির্মাণাধীন বাড়িতে একা বসবাস করতেন ফল ব্যবসায়ী ওসমান। সেখানে দরজা-জানালা কিছুই নেই। প্রায় সময় রাতে ওই বাড়ির ছাদের উপর বন্ধুদের নিয়ে আড্ডা জমাতেন। প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ইউছুপ, সুন্দর, আবদু রহমান, হাবিবুল্লাহ ও ছৈয়দ নুর এবং নিহত ওসমান সহ আরো কয়েক জন বন্ধু বাড়ির ছাদে গভীর রাত পর্যন্ত আড্ডা চালায়। রাতের যেকোন একসময় তাকে রুমেই হত্যা করা হয়। সকাল সাড়ে ৭ টার দিকে ওসমানের কক্ষে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
এদিকে, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সহ একদল পুলিশ ও সিআইডি ক্রাইম সিনের পুলিশ দল ঘটনাস্থল থেকে গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে ওসমানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে, কখন, কারা তাকে হত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে পাশ্ববর্তী ফল ব্যবসায়ী ছুরত আলম ও কামাল উদ্দিন জানান, রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যায় নিহত ওসমান। সে খুবই সাহসী। স্বাভাবিকভাবে ২/৩ জন লোক তার সাথে পেরে উঠবে না। ঘটনায় বেশি লোক জড়িত থাকতে পারে এবং তারা কাছের বন্ধু। বোনের জামাইয়ের সাথে বিরোধের জেরে নয়তবা মাদক সংশ্লিষ্ট কোন বিষয় এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও ধারণা করছে তারা।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মোহাজের পাড়া মসজিদের মাঠে নিহতের জানাজা শেষে মোহাজেরপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply