সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সাংবাদিক ইউনিটির কার্যালয়ে দুর্ধর্ষ চুরি!

কক্সবাজার সাংবাদিক ইউনিটির কার্যালয়ে দুর্ধর্ষ চুরি!

একরাম জুয়েল।।

কক্সবাজার সদর মডেল থানার পুর্বপাশে
লাগোয়া হোটেল তাজসেবার ২য় তলায় অবস্থিত কক্সবাজার সাংবাদিক ইউনিটি কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৬ টার দিকে উক্ত দুর্ধর্ষ চুরির ঘটনাটি সংগঠিত হয়।

সুত্রে জানা গেছে, অজ্ঞাতনামা চোরের দল সাংবাদিক ইউনিটির কার্যালয়ে ঢুকে কক্সবাজার সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক, স্থানীয় দৈনিক ইনানী এবং জাতীয় দৈনিক রুপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিনের ব্যবহৃত একটি রিদমি নোট নাইন এনড্রয়েট মোবাইল সেট এবং একটি সিম্পনি মোবাইল সেট, একটি এটিএম কার্ড, এনআইডি ও একটি মানি ব্যাগ (যার মধ্যে ১৮ হাজার ৫’শ টাকা ছিল) এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, কক্সবাজার সদর মডেল থানার ৫০ গজের মধ্যে চুরির ঘটনা রহস্যজনক। হোটেল তাজসেবার নৈশ প্রহরীসহ হোটেলে অবস্থানরত সাংবাদিক ইউনিটির আশেপাশে কয়েকটি কক্ষে রাত্রীযাপন করা লোকজনকে ঘিরেও সন্দেহ রয়েছে। এছাড়াও ওইদিন ভোর ৬ টা থেকে ৮ টা পর্যন্ত তাজসেবা হোটেলের আশেপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ কর্তৃক সংগ্রহ করে পর্যালোচনা করলে চোর সনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংগঠিত চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে, কক্সবাজার সদর মডেল থানার ৫০ গজের মধ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিটি কার্যালয়ে চুরির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে চোর শনাক্ত করে চুরির ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি সাংবাদিক শাহাদত হোছাইন।

উল্লেখ্য, ওদিন ফজরের নামাজ পড়ে সাংবাদিক গিয়াস উদ্দিন কার্যালয়ের দরজা বন্ধ করতে ভুলে যান। ওই সময়ে চুরির এ ঘটনা ঘটে। ঘটনার পর সাংবাদিক গিয়াস উদ্দিন কক্সবাজার সদর থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM