সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ভয়াল নৌ-দুর্ঘটনাঃ নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত 

ভয়াল নৌ-দুর্ঘটনাঃ নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত 

 

কাইছার সিকদার।।

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ঘটে যাওয়া দেশের অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন কুতুব ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

১৬অক্টোবর (রবিবার) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে কুতুব ব্রাদার্স ইউনিয়নের উপদেষ্টা হোসাইন আল মারুফের সভাপতিত্বে, সদস্য মোঃ মামুনের সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমইউপি আক্তার উদ্দিন, মোঃ ছৈয়দ, মছলেহ উদ্দিন, হাফেজ মোরশেদ আলম, ওয়াহিদুর রহমান সুজন, মোঃ মোরশেদ খাঁন, জিয়াউর রহমান, মাহমুদুল করিম, মোঃ ফিরুজ, খোরশেদ আলম মাতবর, আলম সওঃ, মৌঃ আবদুর রাজ্জাক, আবু তালেব, বেলাল, রিগান মাতবরসহ সংগঠনটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা৷

১৯৯৪ সালের এই দিনে বরযাত্রী নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়ার সময় উঝানটিয়া নামক স্থানে খরস্রোতের কবলে পড়ে বরযাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার স্বীকার হয়৷ এতে ১০৫জন যাত্রীর সলিলসমাধি ঘটে, তাতে ১০১জনের লাশ পাওয়া গেলে ও চার জনের লাশ চিরতরে নিখোঁজ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় ততকালীন সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোকবাণী দেন৷ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়৷

দোয়া মাহফিল পরিচালনা করেন, আলহাজ্ব মৌলানা শাহাব উদ্দিন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM