সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার শাখার উদ্যোগে ২১তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এতে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কক্সবাজার জেলা শাখার সভাপতি একেএম কায়সারুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কায়সারুল হক জুয়েল সভাপতির বক্তব্যে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। এই ধারাকে আরো বেগবান করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের পিতাগণ (মুক্তিযোদ্ধারা) বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিল। আজকে নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন থাকবে, দেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, বিভিন্ন কারণে আমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছি। আমাদের ফের একতাবদ্ধ হতে হবে। সংগঠনের স্বার্থে ছাড় দেওয়ার মন-মানসিকতা তৈরি করতে হবে। পদ পাওয়ার মানসিকতা ও দ্বন্দ্ব থেকে নিজেদের দুরে রাখতে হবে। আমরা শীঘ্রই ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী কমিটি গঠন করবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।
ঈদগাও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নুল আবেদীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কক্সবাজার জেলার সাধারন সম্পাদক এম নুরুল হাকিম নুকী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল, নাজির হোসেন বাহাদুর, শহিদ উল্লাহ, সিরাজুল হক, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ, নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক এম আলা উদ্দিন, দপ্তর সম্পাদক সাংবাদিক শাহাদত হোছাইন, অর্থ সম্পাদক হামিদ হাসান, জেলা শাখার লিটন মল্লিক, আবুল মনজুর, নুরুল আজিম, হেলাল উদ্দিন, এডঃ মনির উদ্দিন আযাদ, জাহাঙ্গীর আলম, রাশেল উদ্দিন, এডঃ জাহেদ চৌং, খোরশেদুল হক, নুরুল আমিন, সরওয়ার কবির জুয়েল, শাখাওয়াত হোসেন চৌং, জহিরুল ইসলাম, মুবিনুল হুদা চৌধুরী, কক্সবাজার শহর শাখার আহবায়ক সুজন তাহের চৌধুরী, যুগ্ন আহবায়ক হাসান মাহমুদ চৌং, আবু ওবায়েদ্দীন নাছের, সদস্য সচিব কামরুল হাসান নয়ন, ইরফান, তৌফিক এলাহী, মিন্টু বড়ুয়া ঈদগাও উপজেলা আবু তৈয়ব, চকরিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ফিরোজ আহমদ বাবু, সহ-সভাপতি নেজাম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মোত্তাকিনুল করিম, শওগাতুল ইসলাম, উমরাতুন নেছা তাবুশী, পেকুয়া উপজেলা শাখার আহবায়ক আমির খসরু রাশেল, সুলতানা বিলকিস, উখিয়া উপজেলা শাখার আহবায়ক রতন কান্তি দে, সদস্য সচিব নুরুল আবছার চৌং, হাজী আবুল হাশেম, সাদি আলম, টেকনাফ উপজেলা শাখার আক্তার কামাল, রামু উপজেলা শাখার আহবায়ক তারেক আহমদ, বাহাদুর, আমিনুর রশিদ,শাহাদাত হোসেন প্রমূখ।
Leave a Reply