সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ এবং মোহাম্মদ কাসিমের পুত্র ইয়াছিন।
বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকে জোড়া খুনের ঘটনা ঘটে বলে জানান ১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, ভোরে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আয়াত উল্লাহ এবং ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত ২ রোহিঙ্গার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, এর আগে বুধবার ভোরে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত এবং একজন আহত হন। এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন মাঝি ও এক শিশুসহ ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন।
Leave a Reply