সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত যুবক কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ সালাম (৩৭)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ৮-১০ জন মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।
১৪ এপিবিএনের অধিনায়ক আরো জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।
Leave a Reply