সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সদর প্রতিনিধি।।
কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের চন্দ্রিমা এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত হন।
নিহত ইউসূফ কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ঝিরঝিরিপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি সৈকতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন।
আটক সোহেল কক্সবাজার পৌরসভাধীন ১২ নং ওয়ার্ডের উত্তর কলাতলী এলাকার বাবুল ড্রাইভারের ছেলে এবং কক্সবাজার সরকারী কলেজ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে কলাতলী চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের বাগবিতণ্ডা হয়। সে ঘটনার জের ধরে সোহেল বিকালে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় মানুষজন ধাওয়া করে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply