সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার শহরের কলাতলী মোড়টি পর্যটকদের কাছে ডলফিন চত্বর নামে ব্যাপক পরিচিত ছিল। ডলফিনের ভাস্কর্যটি অপসারণ করা হবে। সেখানে বসানো হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ওই পরিচিত ডলফিন চত্বরটি এখন থেকে বঙ্গবন্ধু চত্বর নামকরণ হবে।
জানা গেছে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৮ সালে সর্বপ্রথম কক্সবাজার সফর করেন এবং সর্বশেষ সফর করেন ১৯৭৫ সালের ১০ জানুয়ারি। তিনি অন্তত ১৩-১৪ বার কক্সবাজার সফর করেন। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে কলাতলী মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হচ্ছে।
শহরের কলাতলী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের স্থানটি গতকাল শনিবার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ রহমান মিলু প্রমুখ।
সামাজিক সংগঠন অপরাজেয় বাংলা ও কক্সবাজার পৌরসভার যৌথ অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। এতে সহযোগিতায় থাকবে কক্সবাজার জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।
পরিদর্শনকালে সওজ সচিব বলেন, পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবশ্যই প্রয়োজন। এর জন্য কলাতলী চত্বরটি উপযুক্ত স্থান। এ ম্যুরাল নির্মাণে সড়ক বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
Leave a Reply