সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চট্টগ্রামে থেকে চুরি হওয়া শিশু কুতুবদিয়া থেকে উদ্ধার

চট্টগ্রামে থেকে চুরি হওয়া শিশু কুতুবদিয়া থেকে উদ্ধার

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রামে থেকে চুরি করে নিয়ে যাওয়া পাঁচ মাস বয়সী শিশুকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক নাফিজা আক্তার সুমী (২০) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বড় মগডেইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার দুুপুরে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বড় মগডেইল এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। তিনি অপহৃত শিশুর পরিবারে সাবলেট থাকতেন।

বাকলিয়া থানা পুলিশ জানায়, নাফিজা চট্টগ্রাম নগরে টাইলস পরিষ্কারের কাজ করেন। তিনি ১৪ দিন আগে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় শিশুটির বাসায় সাবলেট উঠেন। তার স্বামী কুতুবদিয়া নিজের বাড়ি এলাকায় চা দোকান চালান। গত ৭ নভেম্বর সকালে পাঁচ মাস বয়সী শিশুটিকে নাফিজার কাছে রেখে তার মা তসলিমা বাথরুমে যান। ফিরে এসে নাফিজা ও শিশুকে দেখতে না পেয়ে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরে এসে দেখেন তার মোবাইল ফোনটি নেই। ওয়্যারড্রবে থাকা দুই হাজার টাকাও খোয়া গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, শিশুটিকে না পেয়ে মঙ্গলবার বাবা-মা থানায় এসে অভিযোগ দেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অবশেষে কুতুবদিয়া বড় মগডেইল এলাকায় নাফিজার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে নাফিজাকে আটক করা হয়। একইসঙ্গে পাঁচ মাস বয়সী আছমা উল হোসনাকে উদ্ধার করা হয়। শিশুর মায়ের চুরি যাওয়া মোবাইল ফোন ও দুই হাজার টাকাও উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অপহৃত শিশুর মা তসলিমা আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় নাফিজাকে আসামি করে একটি মামলা করেছেন। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM