সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঝিলংজা আ’লীগ সম্মেলনঃ মহাসড়ক অবরোধে বিক্ষুব্ধ নেতাকর্মী

ঝিলংজা আ’লীগ সম্মেলনঃ মহাসড়ক অবরোধে বিক্ষুব্ধ নেতাকর্মী

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিল স্থগিত করার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মী ও কাউন্সিলরগণ। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী এবং পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয় বিকেল ৩টায়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়ে মাগরিবের পর দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি নেওয়া হয়। কাউন্সিল শুরুর আগে কাউন্সিলর তালিকায় ভুয়া ভোটারের অভিযোগ তুলে
সভাপতি প্রার্থী মিজানুর রহমান হেলাল।
তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সম্বন্ধী। তারপক্ষ নিয়ে তিনি কাউন্সিল স্থগিত ঘোষণা করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কাউন্সিলর ও সাধারণ নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক (পাওয়ার হাউস হাজিপাড়া এলাকা) অবরোধ করে প্রতিবাদ জানান এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। একই সময়ে মহাসড়কের চকরিয়া, রামু ও টেকনাফ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্মেলনের সাংগঠনিক টিমের সদস্য মাহবুবুল হক মুকুল বলেন, যথানিয়মে সম্মেলন পরবর্তী কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হয়। ওসময় মিজানুর রহমান হেলাল নামের এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুত সুরাহা করে পুনরায় কাউন্সিল আয়োজন করা হবে।
ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম বলেন, সম্মেলন ও কাউন্সিল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে কাউন্সিলর তালিকা অনুমোদিত হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে একপ্রার্থী তালিকা নিয়ে অভিযোগ তোলেন। এতে অন্যান্য প্রার্থী, নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের অনুরোধে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা কায়সারুল হক জুয়েলের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক টিপু সুলতান বলেন, আত্মীয়করণ করতেই পরিকল্পিতভাবে ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী কাউন্সিল বানচাল করা হয়েছে। এতে কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। অনতিবিলম্বে সঠিক পন্থায় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের দাবি জানান তিনি।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল বলেন, কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণে সুন্দরভাবেই চলছিলো ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের শুরুতে সভাপতি পদপ্রার্থী হেলালের অযৌক্তিক অভিযোগে আচমকা ব্যালেট নিয়ে চলে যান মেয়র মুজিব। এতে দলের বিক্ষুব্ধ নেতাকর্মী এবং কাউন্সিলররা সড়ক অবরোধ করে। পরে বিষয়টি জানতে পেরে পর্যটক এবং সাধারণ যাত্রীদের কথা ভেবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। গণতান্ত্রিক নিয়মে দ্রুত কাউন্সিল অনুষ্ঠান করে সঠিক নেতৃত্ব নির্বাচন করার দাবী জানান তিনি।
ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেন সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এম আবদুল্লাহ। এতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM