সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি।।
কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে মো.সাইমুন (১৮) নামের এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জাহেদুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন। রবিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো.সাইমুন চেপ্টামুরা এলাকার মমতাজুল হকের ছেলে। জাহেদুল ইসলাম একই এলাকার কলিম উল্লাহর ছেলে ও টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ মেস্ত্রী জানায়,আমি ধান পাহারা দিচ্ছিলাম। একটু দুরে সাইমুন ও জাহেদ তারাও তাদের ধান পাহারা দিচ্ছিল। একটি টংঘরে তারা গল্প করছিল। হঠাৎ একটি বন্যহাতি টংঘরে আক্রমন করে।
নিহতের বড় বোন এস্তেহারা বেগম ও ভগ্নিপতি আব্দু ছমাদ বলেন, বন্যহাতি প্রায় সময় লোকালয়ে ঢুকে ফসল বিনষ্ট করে। রাত ৮ টার দিকে সাইমুন ও জাহেদ বাড়ির একটু দুরে পাকা ধান পাহারা দিতে যায়। সেখানে একটি হাতি তাদের আক্রমন করে। খবর পেয়ে আমরা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন।
টইটং ইউপির সদস্য মনজুর আলম এর সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply