সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক ভূঁয়া ডাক্তারকে ৩ মাসের জেল

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক ভূঁয়া ডাক্তারকে ৩ মাসের জেল

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের চকরিয়ায় জমজম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক ভূঁয়া ডাক্তারকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আটক হুমায়ুন কবির মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর উপজেলার টরকীচরের টরকী ইসলাম পুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর) চকরিয়া জমজম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তাকে আটক করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান বলেন, অভিজ্ঞ চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালানো হয়। সেখান থেকে কথিত ভুয়া ডাক্তার হুমায়ুন কবিরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে (লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিস ও মেডিসিন) বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের জন্য বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এদিকে, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামান নিজেই বাদী হয়ে ভুয়া ডাক্তার মো: হুমায়ুন কবিরের বিরুদ্ধে ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৩/২০২২।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছেন, সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তারকে থানায় সোপর্দ করা হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM