সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
৭ ডিসেম্বর কক্সবাজারকে ছাত্রলীগের নগরীতে পরিনত করবো- সভাপতি সাদ্দাম 

৭ ডিসেম্বর কক্সবাজারকে ছাত্রলীগের নগরীতে পরিনত করবো- সভাপতি সাদ্দাম 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক শেখ হাসিনা। তিনি আগামী ৭ডিসেম্বর কক্সবাজারে আগমন করবেন। তাই কক্সবাজারকে ছাত্রলীগের নগরীতে পরিনত করবে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
বৃৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভায় একথা বলেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, “প্রায় লক্ষাধিক নেতাকর্মীদের নিয়ে কক্সবাজারকে ছাত্রলীগের নগরীতে পরিণত করবে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও স্বার্থক করতে আমাদের আওতাধীন প্রতিটি ইউনিট সংঘবদ্ধ অবস্থানে থাকবে।”
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন, “ইতোমধ্যেই নেত্রীর আগমনী বার্তা জেলার সকল ইউনিটকে দেওয়ার পর থেকে প্রতিটি ইউনিট উজ্জীবিত হয়ে দলে দলে জনসভাতে আসার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশাবাদী অতীতের ন্যায় আবারো বিশাল আকারে জমায়েত দিতে সক্ষম হবো।”
উক্ত প্রস্তুতি সভায় নানা দিকনির্দেশনা মূলক সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
# আগামী ৩ ডিসেম্বর ২০২২ইং তারিখ বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন প্রতিটি ইউনিটে স্ব স্ব উদ্যোগে স্বাগত মিছিল করবে।
# আগামী ৫ ডিসেম্বর ২০২২ইং তারিখ বিকেল ৩টায় বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার পৌর শহরে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে জেলার আওতাধীন প্রতিটি ইউনিট দলে দলে যোগদান করে স্বাগত মিছিলকে সফল ও স্বার্থক করে তুলবে।
# আগামী ৭ ডিসেম্বর ২০২২ইং তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কক্সবাজারের জনসভায় আগমন উপলক্ষ্যে সেদিন সকাল সাড়ে ৯ টার মধ্যে জেলার আওতাধীন প্রতিটি ইউনিট কক্সবাজার পৌর শহরের সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন মরহুম কাজী মুরশেদ আহমদ বাবু সড়কে দলে দলে এসে জমায়তে হবেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে কোনো ধরণের ব্যক্তিগত ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ড সাথে না আনার জন্য কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল ইউনিটের প্রতি জোর নির্দেশ প্রদান করা হলো।
এসময় জেলা, উপজেলা, কলেজ, পৌর শাখা কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও পদ-প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM