সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শালকে কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে এই তালিকা হস্তান্তর করেন।
বুধবার (৩০নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যানের হাতেই ক্ষতিগ্রস্তদের পক্ষে এই তালিকা তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালী আল-আমিন মার্কেট ২৫ বসতবাড়ি ও ২০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের দেখতে যান কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের নেতৃত্বে জেলা পরিষদের একটি প্রতিনিধিদল। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে জেলা পরিষদে জমা দেওয়ার অনুরোধ জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল জানান, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালী আল-আমিন মার্কেট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখতে যাই। তাদের সাথে কথা বলে পুড়ে যাওয়া ২৫ বসতবাড়ি ও ২০ দোকানদারের তালিকা করে জেলা পরিষদে জমাদানের অনুরোধ জানানো হয়। সেই মতে স্থানীয়দের পক্ষে কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ক্ষতিগ্রস্তদের তালিকা আমাকে হস্তান্তর করেন। শীগ্রই জেলা পরিষদ সদস্য (কুতুবদিয়া) নুরুল ইসলাম ভুট্টো ও সংরক্ষিত সদস্য (চকরিয়া-পেকুয়া-কুতুবদিয়া) তানিয়া আফরিনের সাথে কথা বলে দিন-তারিখ ঠিক করে আনুষ্ঠানিকভাবে এ অনুদান ক্ষতিগ্রস্তদের
হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ক্ষতিগ্রস্তদের দেখতে যান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তারা ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং এ সহযোগিতা অব্যহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply