সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের কলাতলী হোটেল কক্ষে হত্যাকান্ড, দুজনকে মৃত্যুদণ্ড

কক্সবাজারের কলাতলী হোটেল কক্ষে হত্যাকান্ড, দুজনকে মৃত্যুদণ্ড

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজারের কলাতলী হোটেল কক্ষে একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব (৩৫)।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, কক্সবাজারের কলাতলী হোটেল কক্ষে আবদুল মালেক নানে একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ রাত ৯টার দিকে কক্সবাজার শহরে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে কলাতলীর সুইট হোম রিসোর্টে খুন করে লাশ বক্স খাটের ভেতরে গুম করে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিব সহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM