সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিমানের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম

বিমানের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম

 

বিশেষ প্রতিবেদক।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব কক্সবাজার শহরের টেকপাড়ার কৃতি সন্তান শফিউল আজিম। তাকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বিমানের বর্তমান এমডি মো.যাহিদ হোসেনকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিমানের নতুন এমডি শফিউল আজিম দীর্ঘদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। তিনি সাবেক আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের একান্ত সচিব হিসাবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব চালিয়ে আসছেন।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বদলি করে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM