সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে আট বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে বলে জানা গেছে।
অপহৃতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকার ছৈয়দ আমীরের ছেলে নুরুল মোস্তফা ও করিম উল্লাহ, রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমেদের ছেলে নুরুল আবছার ও মমতাজের ছেলে রিদুয়াদ।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রোহিঙ্গা বন্দুকধারীরা নিয়ে যায় বলে জানান চেয়ারম্যান খোকন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বাহারছড়া ইউনিয়নের জেলেদেরকে মাছ শিকারে খাল ও সাগরে যেতে হয়।
জাহাজপুরার পাহাড়ি বনিরছড়া খাল থেকে আট জেলেকে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ অস্ত্রের মুখে অপহরণ করেছে।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, খবর পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, অপহৃত আট বাংলাদেশীকে উদ্ধারে পুলিশের একাধিক টীম কাজ করছে।
Leave a Reply