সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার গোয়েন্দা পুলিশের অভিযান, চোরাই মোটরসাইকেলসহ আটক-৩

কক্সবাজার গোয়েন্দা পুলিশের অভিযান, চোরাই মোটরসাইকেলসহ আটক-৩

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে।
আটকরা হলেন, চকরিয়া উপজেলাধীন
হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মোঃ কাইছার (৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার জেলা, বান্দরবান জেলা ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান হতে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ী চুরি করে গাড়ীর ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, অভিযান অব্যহত থাকবে। ধৃত চোরদের বিরুদ্ধে আইনগতঃ ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM