সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দৈনিক খোলা কাগজের বর্ষসেরা প্রতিনিধি হলেন কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন

দৈনিক খোলা কাগজের বর্ষসেরা প্রতিনিধি হলেন কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন

 

বিশেষ প্রতিবেদক।।

দৈনিক খোলা কাগজ পত্রিকায় কর্মরত কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিনসহ ২৩ জনকে ২০২২ সালের সেরা প্রতিনিধি নির্বাচিত করে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নীল সাগর মিডিয়া হাউজ কর্তৃপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) দৈনিক খোলা কাগজের সেরা ১৮ জন প্রতিনিধিসহ সর্বমোট ২৩ জনের নাম ঘোষণা করেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো. মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের বার্তা সম্পাদক সাজেদ রোমেল। দৈনিক খোলা কাগজে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকরা হলেন, সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান (সেরা প্রতিবেদক), সিনিয়র রিপোর্টার প্রীতম সাহা (অ্যাসাইনমেন্ট), সিনিয়র স্টাফ রিপোর্টার তানজেরুল ইসলাম (অনুসন্ধানী)। অপরদিকে, দৈনিক খোলা কাগজ কার্যালয়ে কর্মরতদের মধ্য যারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন তারা হলেন, সহ-সম্পাদক ওয়ালিয়ার রহমান (শুদ্ধাচার), সেন্ট্রাল ডেস্কের শরিফ আহমেদ ইমন (সেরা সিনিয়র সাব এডিটর), গ্রাফিক ডিজাইনার মাহমুদুর হাসান মজুমদার (সেরা ডিজাইনার) ও অফিস সহায়ক বুলবুল খান। এ ছাড়া বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে যারা থাকছেন নির্বাচিত সেরা প্রতিনিধিরা হলেন, বরিশাল ব্যুরো প্রধান হেলাল উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায়, কুমিল্লা প্রতিনিধি নাজমুল সবুজ (মরনোত্তর), কক্সবাজার প্রতিনিধি মো. নেজাম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক বান্দরবান কৌশিক দাশ, নিজস্ব প্রতিবেদক চাঁদপুর কাদের পলাশ, নাটোর নিজস্ব প্রতিবেদক নাজমুল হাসান, লালমনিরহার প্রতিনিধি আজিজুল ইসলাম, মিঠাপুকুর প্রতিনিধি শেখ সাদি সরকার, মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্ত, সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর, মাদারিপুর প্রতিনিধি এমআর মুর্তোজা, ঢাকা উত্তরা প্রতিনিধি মাহ্ফুজ খোকন, সাভার ও আশুলিয়া প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন এবং টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি সুজন সারোয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM