সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাংবাদিক শফিউল্লাহ শফির বিরুদ্ধে মানহানিকর সংবাদে উদ্বেগ জানিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

সাংবাদিক শফিউল্লাহ শফির বিরুদ্ধে মানহানিকর সংবাদে উদ্বেগ জানিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি।।
দৈনিক যুগান্তরের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফিকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদে শফিউল্লাহ শফিকে নিয়ে মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলেও সেখানে তাঁর বক্তব্য নেয়া হয়নি। সিবিইউজে’র সদস্য শফিউল্লাহ শফি দৈনিক যুগান্তর ছাড়াও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক। এর আগে তিনি দৈনিক সংবাদ, বৈশাখী টেলিভিশনসহ অনেক গণমাধ্যমে কাজ করেছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোন প্রকার যাচাই বাছাই ও বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ মানহানিকর।
এ ঘটনায় ইতিমধ্যে শফিউল্লাহ শফি বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। যা তাঁর ন্যায্য অধিকার বলে সিবিইউজে মনে করেন। বিবৃতিতে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানানো হয়।
সংবাদ প্রেরক : নুপা আলম
প্রচার ও দফতর সম্পাদক,
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM