সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নাফ নদ থেকে দুজনের লাশ উদ্ধার

নাফ নদ থেকে দুজনের লাশ উদ্ধার

শাহ আলম।।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার নাফ নদ দিয়ে ভেসে আসা অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে হ্নীলা জাদিমুরাস্থ নাফনদে ভাসমান লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের জাদিমুরা এলাকার নাফ নদের তীরের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

স্থানীয়দের ধারনা, লাশের চেহারা দেখতে আবদুস সালাম ওরফে চাকমায়া ও তার শ্যালক শফি উল্লাহ সঙ্গে মিল রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM