সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে দৈনিক বাংলার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

কক্সবাজারে দৈনিক বাংলার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

বিশেষ প্রতিবেদক।।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারী) সকালে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আর্জি থেকে জানা যায়, গত ৬ জানুয়ারী দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে “২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে পুলিশের কাছ থেকে ইয়াবা কেনার অ্যাখা দিয়ে মামলার বাদী শফিউল্লাহ’র নামটি সংযোজন করা হয়। পরে মামলার বাদী আসামীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত সংবাদের কারণ জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে পারেনি। পরে সংবাদটি দৈনিক বাংলার অনলাইন ভার্সনেও প্রচারিত হয়। কিন্তু অনলাইন ভার্সনের নিউজে বাদী শফিউল্লাহ’র নামটি কেটে দেয়া হয়। দৈনিক বাংলায় মনগড়া এ ধরণের সংবাদ প্রকাশের কারণে শফিউল্লাহ বাদী হয়ে সোমবার সকালে ১০০ কোটি টাকার আর্থিক ও মানহানি মামলাটি দায়ের করেন।

মামলার বাদী শফিউল্লাহ বলেন, আমি একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার পেশাগত ও ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার জন্যই দৈনিক বাংলায় এই ধরণের উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরমভাবে আমার মানহানি হয়েছে।

বাদী পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সিনিয়র আইনজীবী এডভোকেট আয়াছুর রহমান জানান, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)কে তদন্তপুর্ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মামলার বাদী শফিউল্লাহ বর্তমানে দৈনিক যুগান্তরের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। এছাড়া ইতোপূর্বে বৈশাখী টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM