সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করা হয়েছে।
ধৃত মোঃ রাসেল (৩১) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) ভোর ৫টায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, ১০ জানুয়ারী মঙ্গলবার ভোর ৫ টার সময় থানার একদল পুলিশ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মো. রাসেলের বসতবাড়ীতে অভিযান চালায়। রাসেলের বসত সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তুপ হতে রাসেলকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশি পাহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য যে, ধৃত মো. রাসেল একজন পেশারদার অপরাধী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানবপাচার আইনে ১৬টি মামলা রয়েছে। ইতোপূর্বে অসংখ্যবার মাদকদ্রব্যসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। বার বার আটকের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ফের জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। গত বছর কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ে অনুষ্ঠান নিয়ে দেশব্যাপী আলোচিত হয় এই মাদক ব্যবসায়ী রাসেল।
Leave a Reply