সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

টেকনাফে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

শাহ আলম বিপ্লব।।

টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন, ওই এলাকার আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং পুত্র মোঃ আরাফাত (১৯)। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) ভোর ৬টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইয়াবাসহ আটক করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ১৩ জানুয়ারী ভোর ৬টারদিকে (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া জনৈক আবুল কালামের বসত বাড়ির নিকট অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা সহ মা-ছেলেকে গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM