সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ থানা পুলিশের অভিযানঃ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার, আটক-২

টেকনাফ থানা পুলিশের অভিযানঃ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার, আটক-২

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বসত বাড়ি থেকে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে। এসময় এক নারীসহ ২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকার (বাস টার্মিনালের পাশে) জালাল হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৮) ও মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্যারান পুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর করিম (২০)।

শুক্রবার (১৩ জানুয়ারী) ভোর ৫ টার সময় টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকার দিলারা বেগমের বসত বাড়িতে চালানো হয় এ অভিযান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, আটকদের দখলে থাকা ৩২ বোতল হুইস্কি ও ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। বিদেশী মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM