সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্ট নিয়ে বিরোধ : ছুরিকাঘাতে দুই যুবক খুন

শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্ট নিয়ে বিরোধ : ছুরিকাঘাতে দুই যুবক খুন

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালস্থ পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্টের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে।

নিহতরা হলে কায়সার আলম (৩৩) ও শাহেদুল ইসলাম (৩২)। তারা লারপাড়ার বাসিন্দা। কায়সার লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে ও পেশায় গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তাকর্মী এবং সায়েদুল নুরুল হুদার ছেলে ও পেশায় ফল বিক্রেতা।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিলংজা প্রাইমারী স্কুলের পাশে ব্যাডমিন্টন খেলার কোর্ট নিয়ে সোমবার রাতে স্থানীয় আতিকের সাথে তাদের তর্কাতর্কি হয়। পরে আতিক, তার ভাই কামাল, জয়নাল, তার স্বজন মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM