সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
এম গিয়াস উদ্দিন।।
মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে ৮ দিন পর অবশেষে মারা গেছেন কক্সবাজারের পেকুয়ায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মৌলানা শাকের উল্লাহ।
নিহত শাকের উল্লাহ (৬৭) উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকার বাসিন্দা ও টইটং হাজী বাজারের ব্যবসায়ী।
রবিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গত ৭ জানুয়ারী সকালে হাজী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যায় শাকের উল্লাহ। তার মুদির দোকান রয়েছে। দোকান খোলে নাস্তা খেতে রাস্তা পারাপারের সময় পেকুয়ামুখী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি আহত হন। তাকে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে ভর্তি করে। ৮দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply