সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
গর্জনিয়ার শীর্ষ ডাকাত শাহীন ও তাঁর সহযোগী জিয়া গ্রেফতার

গর্জনিয়ার শীর্ষ ডাকাত শাহীন ও তাঁর সহযোগী জিয়া গ্রেফতার

নুরুল হক সিকদার।।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার শীর্ষ ডাকাত শাহীন ও তাঁর অন্যতম সহযোগী তারেক জিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, শাহীন ডাকাত এর আগেও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার অপকর্মের ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি হয়েছিল বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আটক শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫ টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক, ৪টি হত্যা চেষ্টার মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলেও জানান মেজর সৈয়দ সাদিকুল হক। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM