সোমবার, ০১ Jun ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরে করাতকলে অভিযান, করাতকলের সরঞ্জামাদি জব্দ

কক্সবাজার সদরে করাতকলে অভিযান, করাতকলের সরঞ্জামাদি জব্দ

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের পিএমখালিতে অনুমোদনহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।

রোববার (২৯ জানুয়ারী) বিকাল ৪ টায় ইউনিয়নের মাছুয়াখালি এলাকায় এ অভিযান চালানো হয়।

বনবিভাগ সুত্রে জানা গেছে, কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়নের মাছুয়াখালি এলাকায় অনুমোদনহীন অবৈধ করাত নির্মাণের কাজ করছে স্থানীয় একব্যক্তি। এমন খবরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে রক্ষিত বনের ৫শ ফিটের মধ্যে স্থাপিত অনুমোদনহীন অবৈধ করাত কলে অভিযান চালানো হয়েছে। এসময় করাত কলের বিভিন্ন
সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এই সময় বন বিভাগের রেঞ্জ অফিসার আবদুল জব্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, অনুমোদনহীন অবৈধ করাত স্থাপনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমাদের নজরে আসে। সেখানে অভিযান চালিয়ে করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। করাতকলের মালিককে আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM