সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
চকরিয়া প্রতিনিধি।।
চকরিয়া পৌরসভা সচিব মাসুদ মোর্শেদের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে পৌরসভা কার্যালয়ে তালা দিয়েছে কাউন্সিলাররা।
রোববার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভা কার্যালয়ের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেন চকরিয়া পৌরসভার কাউন্সিলার মুজিবুল হক, নারী কাউন্সিলার আনজুমন আরা, ফারহানা ইয়াসমিন সহ বেশ কয়েকজন কাউন্সিলার।
এ সময় সেবা নিতে আসা সাধারণ জনগন সহ গণমাধ্যম কর্মীদের চকরিয়া পৌরসভার কাউন্সিলাররা জানান, চকরিয়া পৌরসভার সচিব দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন কাজে নানান অনিয়ম দূর্নীতি করে আসছে। তিনি নানা খাত থেকে বিপুল টাকা আত্মসাত করছে। আমরা অনেক সময় তার প্রতিবাদ করলেও কোন সুরাহা হয়নি।
কাউন্সিলাররা বলেন, আমরা জনগনের ভোট নিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য এসেছি, এখানে প্রতিটি স্থরে অনিয়ম দূর্নীতি চোখ বুঝে সহ্য করার জন্য নয়। তাই প্রতিবাদ সরুপ গেইটে তালা দেওয়া হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে চকরিয়া পৌরসভার বাসটার্মিনাল সংলগ্ন একটি খাস জমির লীজ দেওয়া নিয়ে পৌর সচিব ও কয়েকজন কাউন্সিলারদের মধ্যে টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে টানাপড়েন চলছে।
এ ব্যপারে চকরিয়া পৌর সচিব মাসুদ মোর্শেদ বলেন, কাউন্সিলরগণ কেন কার্যালয়ে তালা মেরেছে আমি জানিনা। তবে এখানে মাত্র ২/৩ জন কাউন্সিলার এই কাজ করেছে বলে তিনি জেনেছেন। তবে এটা অন্যায় কাজ করেছে বলে ও তিনি মন্তব্য করেন।
এ ব্যপারে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে বেশ কয়েকবার ফোন করেও ফোন রিসিভ না হওয়ায় মন্তব্য নেওয়া যায়নি।
এ ব্যপারে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মিজবাহউল হক বলেন,আমি শুনেছি সকাল ১০ টার দিকে চকলিয়া পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কয়েকজন কাউন্সিলার। অনেকে ইতোমধ্যে তালা ঝুলানো গেইটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।
Leave a Reply