সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ পাহাড় থেকে অপহৃত দুই কাঠুরিয়া উদ্ধার

টেকনাফ পাহাড় থেকে অপহৃত দুই কাঠুরিয়া উদ্ধার

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই অপহৃত হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ ও একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফেজ।

রোববার বিকাল ৫ টার দিকে তাদের উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান।

তিনি আরো জানান, এরআগে দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদারপাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ ও আলী আকবরের ছেলে আব্দুল হাফেজকে পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে সেখান থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানালে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM