সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের জমি বিরোধের জেরঃ ভাইয়ের হাতে ভাই খুন

টেকনাফের জমি বিরোধের জেরঃ ভাইয়ের হাতে ভাই খুন

শাহআলম বিপ্লব।।

কক্সবাজার টেকনাফের জমি বিরোধ ও পূর্ব শত্রুতা জেরে সংঘর্ষের ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় মৃত মকবুল আহমদের পুত্র মোহাম্মদ হোসেন।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ ৮ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুস এর সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী হোসেন স্থানীয়ভাবে সালিশ করার পরও সমাধান না পেয়ে। টেকনাফ থানায় অভিযোগ করেছিল এর উপর ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়ির সামনে দোকানে এসে ইউনুস প্রকাশ হপ্পি ইউনুচ তার ছেলে ওসমানসহ আরো অজ্ঞাত নামা ৮-১০ জন লোক দা, কিরিচ, লাঠি ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কক্সবাজারে রেফার করে। কক্সবাজার নিয়ে যাওয়ার পথে রাতে আমার স্বামীর মৃত্যু হয়। আমি আমার স্বামী হত্যাকারীদের আটক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এমনকি আমার ছেলে দেলোয়ার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, আমি সারাদিন কর্মসৃজন প্রকল্পের কাজে পরিষদে ব্যস্ত ছিলাম। যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জমি বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. হোসেন নাম একজন নিহত হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM